চেয়ারম্যান এর শুভেচ্ছা বার্তা
চেয়ারম্যান
বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ তার অগ্রযাত্রায় ৬০ বছর অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে চলছে। এই দীর্ঘ পথপরিক্রমায় অত্র ক্রেডিট ইউনিয়ন বনপাড়ার খ্রীষ্ট ভক্তদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক উন্নয়নকল্পে নেতৃত্ব বিকাশের মাধ্যমে এক মিলন সমাজ প্রতিষ্ঠা করার প্রয়াস বা প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমরা গর্বিত সেই সকল নিবেদিত প্রান ও দূরদর্শী সেবাকর্মীদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে বনপাড়া ক্যাথলিক খ্রীষ্টভক্তদের জন্য সমবায় ভিত্তিক এই আর্থিক প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। আমাদের প্রানপ্রিয় এই ক্রেডিট ইউনিয়ন সদস্য-সদস্যাদের মিতব্যয়ীতার সুফল শিক্ষা দেওয়ার মাধ্যমে সঞ্চয়ী হতে উৎসাহী করছে, প্রয়োজনে তাদের শেয়ার সঞ্চয় দ্বারা গঠিত তহবিল উন্নয়ন খাতে ঋণ হিসেবে বিতরণ করে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে সহায়তা করছে।






