ক্যাপাসিটি-১ সঞ্চয় প্রকল্প
উদ্দেশ্যঃ
স্বচ্ছল (যে যৌথ পরিবারে যথেষ্ট আয় আছে) একক/যৌথ পরিবারের সদস্য ক্রেডিটের সাধারণ ঋণ নীতিমালার কারনে অনেক সময় আর্থিক স্বচ্ছলতা থাকা সত্তে¡ও তার চাহিদা অনুসারে বেশী ঋণ গ্রহণ করার সুযোগ পাচ্ছে না। কিন্তু একটু আর্থিক ভাবে সহযোগীতা পেলে তার পক্ষে পরিবারে আরও উন্নয়ন করা সম্ভব। এ প্রেক্ষিতে সদস্যদের চাহিদা ও উন্নয়নের স্বার্থে (ক্যাপাসিটি-১) ঋণ প্রদান ক্রেডিট ইউনিয়নের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। মূলত এ লক্ষ্যকে সামনে রেখে ঋণ পরিশোধের সক্ষম সদস্যকে (ক্যাপাসিটি-১) ঋণ প্রকল্পে সদস্য করা হবে।
সাধারণ নীতিমালাঃ
- অত্র ক্রেডিট ইউনিয়নের নিয়মিত স্বচ্ছল ও যৌথ পরিবারের ২০ থেকে ৬০ বছর বয়সী সদস্য-সদস্যা হতে হবে। সাধারণ ঋণে বিগত ১২ মাস নিয়মিত সদস্য উক্ত প্রকল্পের সদস্য হতে পারবে।
- সদস্যপদ গ্রহণের জন্য সাদা কাগজে আবেদনের প্রেক্ষিতে নিয়মিত মাসিক সভায় আলোচনা ও পর্যালোচনার পর অনুমোদন স্বাপেক্ষে উক্ত প্রকল্পের সদস্য হতে পারবেন।
- প্রতি মাসে সর্বনিম্ন ৫০০ টাকা করে সঞ্চয় জমা করতে হবে।
- এক পরিবারে ১টির বেশী ক্যাপাসিটি-১ প্রকল্পের সদস্য হওয়া যাবে না।
- জমাকৃত সঞ্চয়ের উপর ৬% সুদ প্রদান করা হবে।