হানি-বি-সেভিংস
"শিশুদের মিতব্যয়ীতা শিক্ষার মাধ্যমে সঞ্চয়ী মনোভাব গঠন"
ভূমিকাঃ
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ”। সুখী, সমৃদ্ধ ও স্বাবলম্বী দেশ গঠনে শিশুরাই আগামীতে ভূমিকা পালন করবে। সেই লক্ষ্যে শিশুদের মিতব্যয়ীতা শিক্ষার মাধ্যমে সঞ্চয়ী মনোভাব গঠনে বনপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ইউনিয়ন লিঃ শিশু কিশোর এর সহযোগী হিসাব শিশু ব্যাংক সঞ্চয় প্রকল্প সহায়ক প্রকল্প চালু করার সিদ্ধাস্ত গ্রহণ করা হয়।
উদ্দেশ্যঃ
- শিশুকাল থেকেই সঞ্চয়ী মনোভাব সৃষ্টি
- সমবায়ী মনোভাব জাগ্রত করা।
- ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।
- শিক্ষার খরচ যোগাতে সহায়তা করা।
সদস্যপদ লাভের যোগ্যতাঃ
- নার্সারি থেকে পঞ্চম শ্রেনীর স্কুল পড়ূয়া শিশুরা এই প্রকল্পের সদস্য হতে পারবে। এবং অত্র ক্রেডিটের কর্ম এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- যারা ইতোমধ্যে শিশু-কিশোর প্রকল্পের আওতায় আছে তারা তাদের উক্ত প্রকল্পের বই অফিসে জমা রেখে নতুন আবেদন ফর্ম পূরণ করে ঐ উক্ত প্রকল্পের বই প্রদান করা হবে।
জমা সংক্রান্ত তথ্যঃ
- মাসিক জমার পরিমান সর্বনিম্ন ২০ টাকা।
- এ প্রকল্পে সঞ্চয় জমা দেওয়ার জন্য শিশুকে অভিভাবকের সাথে আসতে হবে। তবে কাউন্টারে শিশু নিজ হাতে টাকা জমা করে রশিদ গ্রহণ করবে।
- শিশু নিজে টাকা জমা প্রদান করলে এই প্রকল্পের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী / উপহার প্রদান করা হবে। অন্যথায় প্রদান করা হবে না।
- নিয়মিত জমাদানকারী শিশু সদস্যকে বছরের শুরুতে আকর্ষনীয় গিফট উপহার দেয়া হবে।
সাধারণ নিয়ামাবলিঃ
- এ প্রকল্পের যেহেতু শিশুদের নিয়ে তাই শিশুদের সুষ্ঠ মানসিক ও শারিরিক বিকাশে অত্র ক্রেডিট ইউনিয়ন বিশেষ ভূমিকা পালন করবে।
- এই প্রকল্পের শিশু ও ছোট্ট শিশুদের জন্য ক্রেডিট কার্যালয়ে শিশু কর্ণার রয়েছে যেখানে এসে শিশুরা তাদের জমানো টাকা জমা দিতে এসে সুষ্ঠ বিনোদন পায়।
- এই প্রকল্পে সুদের হার ৮% ।
- এই প্রকল্পের শিশুদের শিক্ষার কল্যাণের লক্ষ্যে শিক্ষাসামগ্রী প্রদান করা হবে যা সমিতির শিক্ষা তহবিল হতে ব্যয় করা হবে।