ভূমিকাঃ
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ”। সুখী, সমৃদ্ধ ও স্বাবলম্বী দেশ গঠনে শিশুরাই আগামীতে ভূমিকা পালন করবে। সেই লক্ষ্যে শিশুদের মিতব্যয়ীতা শিক্ষার মাধ্যমে সঞ্চয়ী মনোভাব গঠনে বনপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ইউনিয়ন লিঃ শিশু কিশোর এর সহযোগী হিসাব শিশু ব্যাংক সঞ্চয় প্রকল্প সহায়ক প্রকল্প চালু করার সিদ্ধাস্ত গ্রহণ করা হয়।
উদ্দেশ্যঃ
- শিশুকাল থেকেই সঞ্চয়ী মনোভাব সৃষ্টি
- সমবায়ী মনোভাব জাগ্রত করা।
- ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।
- শিক্ষার খরচ যোগাতে সহায়তা করা।
সদস্যপদ লাভের যোগ্যতাঃ
- নার্সারি থেকে পঞ্চম শ্রেনীর স্কুল পড়ূয়া শিশুরা এই প্রকল্পের সদস্য হতে পারবে। এবং অত্র ক্রেডিটের কর্ম এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- যারা ইতোমধ্যে শিশু-কিশোর প্রকল্পের আওতায় আছে তারা তাদের উক্ত প্রকল্পের বই অফিসে জমা রেখে নতুন আবেদন ফর্ম পূরণ করে ঐ উক্ত প্রকল্পের বই প্রদান করা হবে।
